﻿Automax - Windows ইনস্টল গাইড

━━━━━━━━━━━━━━━━━━━━━━
WINDOWS এ ইনস্টল
━━━━━━━━━━━━━━━━━━━━━━

ধাপ ১: Illustrator বন্ধ করুন (পুরোপুরি)।

ধাপ ২: পাঠানো zip ফাইলের উপর RIGHT-CLICK করুন > "Extract All" > "Extract" চাপুন।
        (zip এর ভেতর থেকে সরাসরি চালাবেন না। আগে অবশ্যই Extract করবেন।)

ধাপ ৩: Extract হওয়া ফোল্ডারে "Install Automax.bat" নামে ফাইল পাবেন। ডাবল-ক্লিক করুন।

ধাপ ৪: "Windows protected your PC" (নীল উইন্ডো) এলে:
        "More info" চাপুন > তারপর "Run anyway" চাপুন।

ধাপ ৫: কালো উইন্ডো খুলবে। "DONE." লেখা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর যেকোনো কী চাপুন।

ধাপ ৬: Illustrator খুলুন। উপরের মেনুতে যান:
        Window > Extensions > Automax
        (নতুন Illustrator-এ লেখা থাকে: Window > Extensions (Legacy) > Automax)

ধাপ ৭: ID আর password দিয়ে Login করুন। প্রথমবার ইন্টারনেট লাগবে।

Windows এ সমস্যা হলে:

(ক) অ্যান্টিভাইরাস বা Windows Defender ফাইল ব্লক করলে বা মুছে দিলে:
    - ফাইলটা "Allow" বা "Restore" করুন, তারপর আবার ডাবল-ক্লিক করুন।
    - এটা শুধু একটা ইনস্টল স্ক্রিপ্ট। ভাইরাস নয়।

(খ) "INSTALL FAILED" বা "ERROR" লেখা এলে:
    - উইন্ডোর ছবি তুলে (বা Screenshot নিয়ে) আমাদের পাঠান।

━━━━━━━━━━━━━━━━━━━━━━
ইনস্টলের পরে সাধারণ সমস্যা
━━━━━━━━━━━━━━━━━━━━━━

১) মেনুতে "Automax" দেখা যাচ্ছে না
   - Illustrator পুরোপুরি বন্ধ করে আবার খুলুন।
     (Windows: Task Manager থেকে Illustrator বন্ধ করুন। Mac: Cmd + Q।)
   - মেনুর নাম দেখুন: Window > Extensions অথবা Window > Extensions (Legacy)।
   - তাও না এলে ইনস্টলার আবার চালান, তারপর Illustrator আবার খুলুন।
   - Illustrator এর ভার্সন 2019 (v23) বা তার উপরে হতে হবে।

২) প্যানেলে "Loading Automax..." বা "Internet is needed the first time" লেখা
   - ইন্টারনেট চালু আছে কি না দেখুন। VPN থাকলে বন্ধ করে চেষ্টা করুন।
   - "Try again" বাটন চাপুন।
   - প্যানেল বন্ধ করে (Window মেনু থেকে) আবার খুলুন।

৩) Login করার সময় যে মেসেজ আসতে পারে
   - "Wrong ID or password": ID বা password ভুল। যেভাবে দিয়েছি ঠিক সেভাবে লিখুন (ছোট/বড় অক্ষর আলাদা)।
   - "Too many wrong tries": ৫ বার ভুল হয়েছে। ১৫ মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করুন।
   - "Device limit reached": আপনার লাইসেন্সে যতগুলো কম্পিউটারের অনুমতি আছে সব ব্যবহার হয়ে গেছে। আমাদের জানান।
   - "This computer is blocked": এই কম্পিউটার ব্লক করা আছে। আমাদের জানান।
   - "License expired": মেয়াদ শেষ। নবায়ন করতে আমাদের জানান।
   - "Automax logged you out": আমরা আপনাকে লগআউট করেছি। আবার ID আর password দিয়ে Login করুন।
   - "Not enough rows left": আপনার রো (row) শেষ। আমাদের জানান।

৪) অন্য একাউন্টে ঢুকতে চাইলে
   - প্যানেলের উপরের লাইনে "Log out" লেখায় চাপুন। তারপর নতুন ID দিয়ে Login করুন।

৫) প্যানেল আপডেট
   - কিছু করতে হবে না। প্যানেল বন্ধ করে আবার খুললে নিজে থেকেই নতুন ভার্সন চলে আসে।

৬) Uninstall (মুছতে চাইলে)
   - মুছতে চাইলে আমাদের মেসেজ করুন। আপনার কম্পিউটারের জন্য ঠিক ধাপগুলো পাঠিয়ে দেব।

কিছুতেই না হলে: সমস্যার Screenshot (ছবি) আমাদের পাঠান। সঙ্গে লিখুন Windows না Mac, আর Illustrator এর ভার্সন।
